আজ ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তার লক্ষ্যে জেলা-উপজেলায় সভা, সমাবেশ, র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তবে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের (বিজেআরএফ) এক জরুরি সভায় ঘূর্ণিঝড় ফণীর কারণে রাজধানীতে আলোচনা অনুষ্ঠানসহ আজ যেসব কর্মসূচি নেওয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে।
