শিবিরকর্মী দেখামাত্র গুলির জন্য পুলিশকে কোনো নির্দেশ দেয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। গতকাল রবিবার মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ ধরনের নির্দেশ বা বক্তব্য আমি দেইনি। তিনি আরো বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে কাউকে কোনো রকম বিশৃংখলা সৃষ্টি বা আইন-শৃঙ্খলা ভঙ্গ করতে দেয়া হবে না। জামায়াত-শিবির যদি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে, তাহলে পুলিশ বাধা দেবে না। কিন্তু কোনো গোষ্ঠী সহিংসতা ঘটানোর চেষ্টা করলে পুলিশ তা প্রতিহত করবে।
