আমাদের বাংলাদেশ; ইংরেজ শাসন অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মার্ক আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত সম্মিলিতভাবে আমাদের বাংলাদেশ; ইংরেজ শাসন অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ তৈরি করে উত্তরসহ পাঠিয়েছে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন নার্গিস
দ্বিতীয় অধ্যায়;
আমাদের বাংলাদেশ; ইংরেজ শাসন
শূন্যস্থান পূরণ
১. বাণিজ্য করার উদ্দেশ্যে বাংলায়----- আগমন ঘটে।
উত্তর: ইংরেজদের।
২. ----- মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়।
উত্তর:পলাশীর যুদ্ধের।
৩. ইংরেজরা এদেশে ----- বছর রাজত্ব করেন।
উত্তর: প্রায় দুশো বছর।
৪. সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ ........।
উত্তর: স্বাধীন নবাব।
৫. সিরাজউদ্দৌলা ----- বছর বয়সে বাংলার নবাব হন।
উত্তর: ২২।
৬. বাংলায় ইংরেজদের বাণিজ্য সংস্থার নাম -----।
উত্তর: বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
৭. মীর জাফরের ----- নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন।
উত্তর: বিশ্বাসঘাতকতায়।
৮. ইংরেজরা প্রথমে মীর জাফর, পরে ----- কে সিংহাসনে বসান।
উত্তর:মীর কাশিম।
৯. বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল----- ও -----।
উত্তর: কৃষক, দরিদ্র।
১০. সিপাহি বিদ্রোহ হয় -----সালে।
উত্তর: ১৮৫৭।
১১. নবাব আলিবর্দী খাঁর মৃত্যু-----সালে।
উত্তর: ১৭৫৬।
১২. বৃটিশ সরকার বাংলাসহ ভারতের শাসনভার তুলে নেয়—- সালে।
উত্তর: ১৮৫৮ সালে।
১৩. বৃটিশ সরকার ----- সাল পর্যন্ত শাসন করে।
উত্তর: ১৯৪৭।
১৪. ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ----- নীতি।
উত্তর:ভাগ কর শাসন কর।
১৫. ১৭৭০ সালে বাংলাং-----হয়েছিল।
উত্তর:ভয়াবহ দুর্ভিক্ষ।
১৬. ১১৭৬ ইতিহাসে ----- নামে পরিচিত।
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর।
১৭. তিতুমীর ----- অবস্থায় মারা যান।
উত্তর: যুদ্ধরত।
১৮. বাঁশের কেল্লা যুদ্ধ পারিচালনা করেন -----।
উত্তর: তিতুমীর।
১৯. তিতুমীর ----- জেলায় জন্মগ্রহণ করেন।
উত্তর: চব্বিশ পরগনা।
২০. ভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল গঠিত হয় ----- সালে।
উত্তর: ১৮৮৫ সালে।
২১. বঙ্গভঙ্গ হয় ----- সালে।
উত্তর: ১৯০৫।
২২. ইংরেজরা ----- সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
উত্তর: ১৯১১।
২৩. ১৯০৬ সালে ----- রাজনৈতিক দল আত্মপ্রকাশ পায়।
উত্তর: ভারতীয় মুসলিম লীগ।
২৪. ইংরেজদের বিরুদ্ধে অভিযানে অংশ নেয়ায় ----- ও -----কে ফাঁসি দেয়া হয়।
উত্তর: ক্ষুদিরাম, মাস্টারদা।
২৫. প্রীতিলতা স্বেচ্ছায় ----- দিয়েছিলেন।
উত্তর: আত্মাহুতি।
