বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের এক বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। আর সেই পরিবর্তনের ছোঁয়া এখন আমাদের দেশেও পড়েছে ব্যাপকভাবে। আজকাল দেশ থেকেই যেমন বিদেশের বিভিন্ন কলেজ - বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায় তেমনি পড়াশোনার প্রায় সমসত্ম কিছুই পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইট আর ইন্টারনেট বস্নগগুলোতে। বন্ধুরা এজন্যই এবারে তোমাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ওয়েব পড়াশোনা।
আজ আমরা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঠিকানা www.moedu.gov.bd। এই সাইটটিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নোটিশ, অর্ডার, সার্কুলার ও খবর পাওয়া যায়। Secondary, College এবং Others এই তিনভাগে সব ধরনের Orders এবং Circulars গুলো এবং institution directory কর্ণারটির মধ্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর আছে তাদের নাম ঠিকানাসহ তালিকা পাওয়া যাবে। সাইটটিতে Latest Events কর্ণারটির মধ্য সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং Latest scholarship কর্ণারটির মধ্য যারা scholarship নিয়ে বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক তারা প্রায় প্রতি মাসেই একটি বা তার অধিক scholarship এর তথ্য পাবে। এছাড়াও Law act কর্ণারটির মধ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন ও শিক্ষা আইনগুলোর যাবতীয় তথ্য এবং Other Links কর্ণারটির মধ্য more links এ সকল বোর্ডের ওয়েবসাইটের লিংক এবং শিক্ষা সর্ম্পকিত অন্যান্য দপ্তর ও অধিদপ্তর এর লিংক পাওয়া যাবে। তাছাড়া Contacts মেনুর Contact info এর মধ্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়দের ও অফিসারদের যোগাযোগ নম্বরগুলি দেয়া আছে এবং About MoE মেনুর Departments under MoE এর মধ্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব বিভাগগুলোর লিংক আছে।
বন্ধুরা এই ওয়েব সাইটটিতে তোমরা ভালোমত সার্চ করলে আমাদের দেশের শিক্ষা সর্ম্পকে তোমরা আরো অনেক কিছুই জানতে পারবে এবং সাম্প্রতিক সব তথ্যই তোমার দৃষ্টিগোচর হবে। তাই নিয়মিত ওয়েব সাইটটিতে ভিজিট কর এবং তোমার পাশের বন্ধুদেরকেও নতুন নতুন তথ্য প্রদান কর। এছাড়াও Hon’ble Minister’s Corner এর মধ্য Send Feedback এ ক্লিক করে জানিয়ে দিতে পারো শিক্ষা সর্ম্পকে তোমার যেকোন পরামর্শ বা তথ্য। চলবে...
