এনামেল্ড কাস্ট আইরন ফ্রাই প্যান মূলত গতানুগতিক ননস্টিক ফ্রাইপ্যান থেকে কিছুটা ভিন্ন। এর তলা সাধারণ ফ্রাই প্যান থেকে অনেক পুরু থাকে। আর উপরের আবরণটাও থাকে ভিন্ন। সাধারণ ফ্রাই প্যানের তুলনায় এই প্যান চুলায় গরম হতে প্রায় দ্বিগুণ সময় নেয়। কিন্তু একবার গরম হয়ে গেলে এই প্যানে খাবার রান্না করে দারুণ মজা পাবেন। স্টেক, ফিশ ফিলেট কিংবা যেকোনো ধরনের রোস্ট করতে এই প্যান অসাধারণ। অনেকেই ঝামেলা মনে করে এই প্যান এড়িয়ে যান। কিন্তু রান্নার আগে একটু গরম পানিতে ভিজিয়ে প্যানটি ব্যবহার করে দেখুন আগের থেকে অনেক দ্রুত গরম হবে।
