++ প্রতিদিন একই রুটিনের জীবন-যাপন থেকে বেরিয়ে আসুন।
++ প্রতিদিনের রুটিনে কিছু বিনোদনের সময় রাখুন। যেটা ঘরে বসে টিভি দেখা না হয়ে সিনেমা কিংবা মঞ্চে নাটক দেখা হতে পারে।
++ যার সহচার্য ভালো লাগে তার সঙ্গে সপ্তাহে একবার আড্ডা দিন। পারলে প্রতিদিন ফোনে কথা বলুন।
++ মাঝেমধ্যে গেট টুগেদার করুন।
++ কর্মজীবী বলে বাড়ির কাজ করা হয় না অবসরে। একঘেয়ে ভাব দূর করতে ছুটির দিনে ঘরকন্নার কাজ করতে পারেন।
++ যান্ত্রিকজীবন থেকে বেরিয়ে আসতে নিজে বারন্দায় গাছ লাগাতে পারেন। ++ কোনো কারণে মন বিষণ্ন হলে প্রবাসী বন্ধুর সঙ্গে চ্যাটিং করে অন্য পরিবেশে প্রবেশ করুন। বেড়াতে যান দূরে কোথাও।
++ কাজের ব্যস্ততাকে দূরে ফেলে দু-তিন দিন সময় করে প্রকৃতির কাছাকাছি চলে যান।
++ আপনজনের সাথে নিজের আনন্দের স্মৃতিগুলো নিয়ে আলোচনা করুন। চলে যান শৈশবে।
++ পরিবারের সবাইকে নিয়ে দেশের বাড়িতে যেতে পারেন। নিজের শেকড় চিনতে দিন নতুন প্রজন্মকে।
++ সমর্থ হলে দেশের বাইরে ট্যুর দিতে পারেন।
++ আরও কিছু বিষয় রয়েছে যার মাধ্যামে বিষণ্নতা থেকে দূরে থাকতে পারবেন।
++ নিজের ভেতর সমস্যা তৈরি হলে সমস্যা নিয়ে আলোচনা করুন। আলোচনার সময় নিরপেক্ষ হন। অন্যদের সঙ্গে শেয়ার করুন। মন খুলে কথা বলুন।
++ ভালো বই, ভালো গান এবং ভালো সিনেমা দেখুন।
++ মাঝে মাঝে একই খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসে। তাই মাঝে মাঝে খাবারের মেন্যুতে ভিন্নতা আনতে পারেন।
