ডিআইইউ’র ক্রিয়েটিভ আর্টস বিভাগের বর্ষপূর্তি উদযাপন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৪
ড্যাফোডিল ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটিতে দেশের প্রথম মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস বিভাগের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুত্ফর রহমান। বিভাগীয় প্রধান মো. জায়েদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী, অভিনেতা মোশারফ করিম, অভিনেত্রী জুই করিম, বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন। এ উপলক্ষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাফিক্স ডিজাইন ও আর্ট প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস বিভাগে চার বছর মেয়াদি বিএসসি কোর্স চালু রয়েছে।