গাজীপুর প্রেসক্লাবের ২০১৯-২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত কমিটি তাদের দায়িত্বভার গ্রহণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ক্লাব ভবনে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মশিউর রহমান।
পরে প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের বিদায়ী সভাপতি মোঃ খায়রুল ইসলাম, বিদায়ী সাধারণ সম্পাদক রাহিম সরকার ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ মোঃ সামসুল হক রিপন প্রমুখ।
