জোকস

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৭
পুলিশ সার্জেন্ট :আপনাদের গাড়ির কোনো হেডলাইট নেই, দুই পাশের আয়না ভাঙা, হর্ন নেই, জানালার কাচ ভাঙা, ব্যাকলাইট নষ্ট, ব্রেক ধরে না, আপনারা কেউই সিটবেল্ট বাঁধেননি, তার পরও এত জোরে গাড়ি চালাচ্ছেন-বিষয়টা কী? ড্রাইভার :স্যার, আমার কোনো দোষ নেই, সব দোষ এই ব্যাটার। ওরে আমি আগেই কইছিলাম, এই ভাঙাচোরা গাড়ি চুরি করার কোনো দরকার নেই। অফিসের কর্মচারী আর বসের মধ্যে কথা হচ্ছে— কর্মচারী :স্যার, আজ দুপুরের পর আমাকে কিছুক্ষণের জন্য ছুটি দেবেন? বস :কেন? কর্মচারী :আমার স্ত্রীকে নিয়ে একটু শপিংয়ে যাব। বস :না, কোনো ছুটি হবে না। কর্মচারী :আপনি আমাকে বাঁচালেন, স্যার। আপনাকে অনেক ধন্যবাদ! এখন আমি আমার স্ত্রী’কে এই কথাটা অন্তত কারণ হিসেবে বলতে পারব। এক কৃপণ লোক তার ছেলেকে ধরে পেটাচ্ছেন দেখে জনৈক পথিক জিজ্ঞেস করল, ‘কী হলো ভাই, ছেলেটাকে এভাবে পেটাচ্ছেন কেন?’ ‘আর বলবেন না মশাই, আমি একে বলেছিলাম দোতলায় ওঠার সময় একটা করে সিঁড়ি ছেড়ে দিয়ে উঠতে তাতে জুতা বেশিদিন টিকবে। আর এ বিচ্ছু ছেলে একটা নয়, দুটা নয় বাহাদুরি করে তিনটি সিঁড়ি ছেড়ে দিয়ে উঠতে গিয়ে প্যান্টটা ছিঁড়ে ফেলেছে।’