কলম্বো দাবার খবর

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০২
শ্রীলংকার কলম্বো শহরে বিশ্বকাপ দাবার বাছাই পর্ব, এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে গতকাল সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ওপেন বিভাগে নিয়াজ শ্রীলংকার অমরাসিংহেকে, জিয়া শ্রীলংকার বীরাবর্ধনেকে, রাজীব শ্রীলংকার প্রশন্ন কুরকুলাসুরিয়াকে ও রিফাত শ্রীলংকা ইসুর আলাহাকোনকে হারিয়েছেন। মহিলা বিভাগে শিরিন শ্রীলংকার ইয়াসোরা টোইমিকে এবং লিজা শ্রীলংকার গুনারত্মে মনিষা সুচিনিকে হারান।