ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবং মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ ধানমন্ডিস্থ নিজেদের মাঠে শুরু হবে আন্তঃবিভাগীয় মহিলা ভলিবল। ১৩টি জেলা অংশগ্রহণ করছে। বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী, রানার্সআপ রাজবাড়ী, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, খুলনা, যশোর, পাবনা, রংপুর, পঞ্চগড়, বরিশাল, ঝালকাঠি এবং সিলেট জেলা নিজ নিজ বিভাগ থেকে উঠে এসেছে।
