নাসিরনগরে আশার উঠান বৈঠক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
আমি পরিষ্কার থাকবো, সকলে মিলে সুস্থ থাকবো” এই শ্লোগানকে সামনে রেখে গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে গতকাল সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা আশা নাসিরনগর ব্রাঞ্চের উদ্যোগে গ্রামীণ মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক। আশার উদ্যোগে উপজেলা সদরের নুরপুর উদয়ন ভূমিহীন মহিলা সমিতির কার্যালয়ে ব্রাঞ্চ ম্যানেজার সাফি উদ্দিনের সভাপতিত্বে নিরাপদ পানি ব্যবহার ও তার প্রয়োজনিয়তা এবং আর্সেনিক দূষণ প্রতিরোধের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাসিরনগর অঞ্চলের ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শংকর কুমার দাস, শিক্ষা সুপার ভাইজার এস এম বদিউল আশরাফ মুরাদ, সমিতির সভানেত্রী নয়ন তারা ও খুসনেহার বেগম। উঠান বৈঠকে আশার সদস্য ছাড়াও অর্ধশতাধিক মহিলা পুরুষ অংশ নেয়।