রায়পুর মহিলা কলেজে পিঠা উত্সব

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
গতকাল সোমবার রায়পুর মহিলা কলেজে পিঠা উত্সব করেছে শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে ৫টি পিঠা প্রদর্শন স্টলে দেশীয় শতাধিক রকমের নানা নকশা করা পিঠার পসরা বসে। রায়পুর পৌরসভার মেয়র এবিএম জিলানী এ পিঠা উত্সবের উদ্বোধন করেন। রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন ও সাংবাদিক নুরুল আমিন ভূঁইয়া দুলাল উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।