ঢাকার দোহার উপজেলা এবং পৌরসভা এলাকায় কয়েক লাখ লোকের বসবাস। দোহার উপজেলা সরকারি হাসপাতালে প্রতিদিন বহু রোগী চিকিত্সার জন্য আসছেন। কিন্তু ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় কর্মচারী অপর্যাপ্ত এবং আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন না থাকায় রোগীরা প্রয়োজনীয় চিকিত্সা পাচ্ছেন না। তাই দোহার উপজেলা সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, কর্মচারী এবং আল্ট্রাসনোগ্রাম মেশিন ও ইসিজি মেশিন বরাদ্দের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মজনু মৃধা,
নারিশা খাল পাড়, নারিশা দোহার, ঢাকা
