সিলেটের জকিগঞ্জে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সেলিমের কালীগঞ্জের বাড়ি থেকে রাইফেলের ২৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৯। রবিবার রাতে এ অভিযান চালান হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বিএনপি নেতা ইসমাইল। তার চাচাতো ভাই সাব্বির আহমদকে আটক করা হয়। গুলিসহ আটক সাব্বিরকে গতকাল সোমবার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সাব্বিরকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
