মনোয়ারা ইসলাম চৌধুরী
আজ সাবেক জেলা ও দায়রা জজ মরহুম নূরুল ইসলাম চৌধুরীর স্ত্রী মনোয়ারা ইসলাম চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমার উত্তরাস্থ নিজ বাসভবন রোড-৪, বাড়ি নং-৬, সেক্টর-৫-এ কোরানখানি ও বাদ মাগরিব বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সুলতান আহমদ সরকার
আজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুলতান আহমদ সরকারের চতুর্দশ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের জ্যেষ্ঠ পুত্র দৈনিক নয়াদিগন্তের সহকারী বার্তা সম্পাদক আহমদ মতিউর রহমানের বনশ্রী, পূর্ব রামপুরাস্থ বাসভবনে বাদ আছর দোয়ার আয়োজন করা হয়েছে।
