শোক সংবাদ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৬
খন্দকার মোহাম্মদ আবদুর রহমান প্রখ্যাত পানিসম্পদ প্রকৌশলী ও বাংলাদেশি শিক্ষাবিদ ড. খন্দকার মোহাম্মদ আবদুর রহমান পি ই (ওরফে কাপ্তান) গত ১৬ ডিসেম্বর ২০১২ মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং তিন মেয়ে রেখে গেছেন। এম ছিদ্দিক সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম ছিদ্দিক (৯৩) সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তিনি ১২ ছেলে, ৬ মেয়ে রেখে গেছেন। সোমবার বাদ আছর স্থানীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রমেশ চন্দ্র সাহা বিশিষ্ট ব্যবসায়ী সেটকম আইটি লি:-এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন স্বদেশ রঞ্জন সাহা এফসিএ-এর পিতা রমেশ চন্দ্র সাহা (৮৭) গত ৩ ফেব্রুয়ারি হূদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন। কিশোরগঞ্জ সদরের চরশোলাকিয়া সাহাপাড়া শ্মশানে তার মরদেহ দাহ করা হয়। শাহ সুফি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, নারায়ণগঞ্জের পীর আলহাজ্ব হযরত শাহ সুফি মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরী (র.) সোমবার বিকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি তার সহধর্মিণী, এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য ভক্ত মুরিদান রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর নারায়ণগঞ্জের পুরনো বন্দরে কাদরীয়া ভান্ডার পাক দরবার শরীফে তার নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হবে।