আগারগাঁওয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৫
আগারগাঁওয়ে গত রবিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ টি পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের বাসস্থান তৈরি করতে নেয়া হয়নি কোনো উদ্যোগ। তবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, খাবার ও টাকা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে গতকাল সোমবার ত্রাণ বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। এছাড়াও ঢাকা জেলা প্রশাসন ও সায়াম ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা, ৩০ কেজি চাল ও ২ দিনের খাবার, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।