এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র এবং ইংরেজি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৫
বাংলা মোস্তাফিজুর রহমান লিটন , সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর আলোচনা করা হলো। বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪(১৮৭৩) ক.‘কাটাইনু বহুদিন সুখ পরিহরি’ চরণটিতে ‘পরিহরি’ শব্দটির চলিত রূপটি কী? ১ খ.বিদেশি ভাষায় সাহিত্যচর্চাকে ‘বঙ্গভাষা’ কবিতায় কবি ‘ভিক্ষাবৃত্তি’ বলেছেন কেন? ২ প্রশ্নের ‘ক’-এর উত্তর :‘পরিহরি’ শব্দটির চলিত রূপ হলো পরিহার করে। প্রশ্নের ‘খ’-এর উত্তর :নিজের এ সম্পদকে অবজ্ঞা করে ‘পর-ধন-লোভে মত্ত’ হওয়া ভিক্ষাবৃত্তিরই সমতুল্য তাই বিদেশি ভাষায় সাহিত্যচর্চাকে ‘বঙ্গভাষা’ কবিতায় কবি ‘ভিক্ষাবৃত্তি’ বলেছেন কারণ কবির আপন মাতৃভাষা বাংলা বিবিধ রত্নে পরিপূর্ণ। বাংলা ভাষার যে ঐশ্বর্য রয়েছে তা দিয়েই নির্মিত হতে পারে কালজয়ী সাহিত্য। নিজের সমৃদ্ধ ভাষা-সাহিত্য থাকা সত্ত্বেও পরের ভাষা-সাহিত্যের কাছে নতজানু হয়ে সাহিত্যচর্চা করা অসম্মানের। তাই কবি বিদেশি ভাষায় সাহিত্যচর্চাকে ভিক্ষাবৃত্তি বলেছেন। উত্তরের সারবস্তু : নিজের ভাষার ঐশ্বর্য ভুলে অর্থাত্ নিজের সম্পদকে তুচ্ছ জ্ঞান করে পরের সম্পদ বা ভাষার কাছে নতজানু হয়ে সাহিত্যচর্চা করা অসম্মানের, তাই বিদেশি ভাষায় সাহিত্যচর্চাকে কবি ভিক্ষাবৃত্তি বলেছেন।ক.‘বঙ্গভাষা’ কবিতাটির অষ্টকের মূলভাব কী? ১ খ.বিদেশি ভাষায় সাহিত্যচর্চায় কবি বিফল হলেন কেন?- ব্যাখ্যা করো। ২ প্রশ্নের ‘ক’-এর উত্তর:মাতৃভাষার প্রতি উপেক্ষাজনিত মনোবেদনা। প্রশ্নের ‘খ’-এর উত্তর:মাতৃভাষার মাধ্যমে কবি যে মনোভাব প্রকাশ করতে পারতেন তা তিনি বিদেশে ভাষার মাধ্যমে করতে পারেননি তাই তিনি বিফল হলেন। তিনি বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে বিফল হয়েছেন। কবি মাতৃভাষার সম্পদের স্পর্শে যেভাবে তার ভাব প্রকাশ করতে পারতেন, বিদেশি ভাষায় তা পারেন নি। এ কারণে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে তিনি বিফল হয়েছেন। উত্তরের সারবস্তু : কবি বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে মনের ভাব যথাযথভাবে প্রকাশ করতে পারেন নি। তাই তিনি বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে বিফল হয়েছেন। ক.কবি মধুসূদন দত্ত-এর ‘কবি-মাতৃভাষা’ সনেটটি নবরূপে কী নাম ধারণ করে? ১ খ.‘যা রে ফিরি ঘরে’- কেন একথা বলা হয়েছে? ২ প্রশ্নের ‘ক’-এর উত্তর:‘কবি-মাতৃভাষা’ সনেটটি নবরূপে ‘বঙ্গভাষা’ নাম ধারণ করে। প্রশ্নের ‘খ’-এর উত্তর:কবির বিদেশে যখন চরম দুর্দিন চলছিল, তখন কুললক্ষ্মী বা বাংলা কাব্যের অধিষ্ঠাত্রী দেবী তাঁকে মাতৃভাষা ক্রোড়ে ফেরার নির্দেশ দিয়েছিলেন। কুললক্ষ্মী কবিকে এই বলে সচেতন করলেন যে, মাতৃভাষায় এত রত্ন থাকতে কেন কবি ভিখারির মতো বিদেশি ভাষায় আশ্রয় নিয়েছেন। তিনি তাঁকে তখনই দেশে ফিরে মাতৃভাষার সেবা করার পরামর্শ দেন। কুললক্ষ্মীর এ নির্দেশ শুনে কবির চৈতন্যোদয় হয় এবং তিনি বাংলা ভাষার সেবায় আত্মনিয়োগ করেন। মাতৃভাষায় সাহিত্যচর্চার মূলে কবি তাঁর অন্তরে যে গভীর প্রেরণা অনুভব করেছিলেন তাকেই কবি কুললক্ষ্মী বা বাংলা কাব্যের অধিষ্ঠাত্রী দেবী বলে কল্পনা করেছেন। উত্তরের সারবস্তু : মাতৃভাষায় রত্ন থাকতেও কবি যখন ভিখারির মতো বিদেশে আশ্রয় নিয়েছেন, তখনই কুললক্ষ্মী তাঁকে দেশে ফিরে মাতৃভাষার সেবা করার পরামর্শ দেন। ক.কোন ছন্দ প্রবর্তন করে মধুসূদন বাংলা কাব্যে বৈপ¬¬বিক পরিবর্তনের সূচনা করেন? ১ খ.কবি মাইকেল মধুসূদন দত্ত-এর ভুল ভাঙে কীভাবে - ব্যাখ্যা করো। ২ প্রশ্নের ‘ক’-এর উত্তর :অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করে মধুসূদন বাংলা কাব্যে বৈপ্ল¬বিক পরিবর্তনের সূচনা করেন। প্রশ্নের ‘খ’-এর উত্তর :মাতৃভাষার উপলব্ধি যখন কবি বুঝতে পারে তখন কবির ভুল ভাঙে। কবি সাহিত্যচর্চার শুরুতে ইংরেজি ভাষায় গ্রন্থ রচনা শুরু করেন। কিন্তু বিদেশি সমালোচকদের অবহেলা-অনাদরে তিনি মনঃক্ষুণ্ন হন। বিশ্বের খ্যাতিমান কবি হিসেবে প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষা তাঁকে বিদেশি ভাষায় কাব্য রচনার ক্ষেত্রে প্রেরণা জোগালেও, পরবর্তী সময়ে তাঁর আত্মোপলব্ধি ঘটে এবং তিনি মাতৃভাষায় সাহিত্য রচনা শুরু করে অসাধারণ সাফল্য অর্জন করেন। আর এভাবেই কবির ভুল ভাঙে। উত্তরের সারবস্তু : বিশ্বের খ্যাতিমান কবি হিসেবে প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষা তাঁকে বিদেশি ভাষায় কাব্য রচনার ক্ষেত্রে প্রেরণা জোগালেও, পরবর্তী সময়ে তাঁর আত্মোপলব্ধি ঘটে এবং ভুল ভাঙে। ক.বাংলা সাহিত্যে প্রথম সার্থক সনেট রচয়িতার নাম কী? ১ খ.‘বঙ্গভাষা’ সনেটের অষ্টকে কোন ভাবটি বর্ণিত হয়েছে? ২ প্রশ্নের ‘ক’-এর উত্তর :বাংলা সাহিত্যে প্রথম সার্থক সনেট রচয়িতার নাম মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্নের ‘খ’-এর উত্তর :কবিতাটির অষ্টকে প্রকাশ পেয়েছে কবির ভ্রান্তিজনিত আক্ষেপ ও অনুশোচনা। ‘বঙ্গভাষা’ কবিতার প্রথম আট চরণকে অষ্টক বলা হয়। প্রথম আট চরণে থাকে ভাবের ব্যঞ্জনা। এ কবিতায় অষ্টকের আট চরণে কবি তাঁর অনুভূতিকে নির্দিষ্ট ভাবকল্পনায় সমৃদ্ধ করেছেন। আক্ষেপ ও অনুশোচনার বিষয়টি এখানে উঠে এসেছে্ উত্তরের সারবস্তু : ‘বঙ্গভাষা’ কবিতাটির অষ্টকে প্রকাশ পেয়েছে কবির ভ্রান্তিজনিত আক্ষেপ ও অনুশোচনা। ক.‘বঙ্গভাষা’ কবিতাটি কোন ছন্দে রচিত? ১ খ.‘পর-ধন-লোভে মত্ত’- কথাটির অর্থ বুঝিয়ে দাও। ২ প্রশ্নের ‘ক’-এর উত্তর :‘বঙ্গভাষা’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রশ্নের ‘খ’-এর উত্তর :পর-ধন-লোভে মত্ত’ বলতে বোঝায় পরের সম্পদের লোভে অতিমাত্রায় আকৃষ্ট। পরের ধন বলতে কবি পাশ্চাত্য সাহিত্যকে বোঝায়। কবিতায় কবি পর-ধন বলতে পাশ্চাত্য তথা ইংরেজি ভাষা-সাহিত্যের কথা বুঝিয়েছেন। এ পর-ধনের প্রতি মোহের বশে কবি একসময় বাংলা ভাষা-সাহিত্য চর্চার পথ ত্যাগ করে পাশ্চাত্য সাহিত্যের ভাব-সম্পদ আহরণের জন্যে মত্ত হয়ে ওঠেন। পরে তিনি বাংলা ভাষা-সাহিত্যের সাধনায় আত্মনিয়োগ করে যশ ও খ্যাতি লাভ করেন। ইংরেজি মোহাম্মদ সারবিন মুন্সী, প্রভাষক (ইংরেজি) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা। এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের চূড়ান্ত সাজেশন ধারাবাহিক দেয়া হবেঃ গতকালের পর Final Suggestions Sub: English 1st & 2nd Papers Full Marks: 100 & 100 Seen Comprehension: (Q: 1-4 & 5-8) U-01 L-3: In the past, the common form of marriage .................dilemma for them. U-01 L-3: Hello. My name’s Charles Karoro ...................can be very difficult at times. U-01 L-5: The present age is marked not only .................in modern times. U-03 L-1: ‘Communicative competence’ refers to the ability ...........designed to do. U-04 L-1: The Chinese put a lot of emphasis on ..........leisure activities there. U-04 L-4: Bonsai is the art of growing trees ................. pastime but also a money-maker. U-04 L-5: The village Somal, nestling away ..................under the Banyan tree. U-05 L-5: A cook once roasted a duck .................on his table in future. U-05 L-6: His name was Jerry; he had been at .................firm granite of his character. U-06 L-1: The environment refers to the air, water .................kinds of natural disasters. U-06 L-2: The world is producing millions of .................for further pollution. U-06 L-3: In recent years, there have been .................go under water. U-06 L-4: Humans, animals, and plants are .................to be kind to mankind. * U-06 L-5: Every year millions of people .................to avert these unnecessary diseases. U-08 L-3: The unit by which the loudness of sound ..................sound heard inside the buildings. U-09 L-1: Education is the process by .................How right he was! U-09 L-3: Bangladesh is a small country but .................affect academic progress. U-10 L-1: Television has become the most .................learning style too. U-10 L-4: There have been significant changes ..................sports entertainment. U-11 L-1: A society’s culture is made up of all ..................is considered inappropriate. U-11 L-2: In Kuwait, men and women wear ..................jeans and T-shirt. U-11 L-7: The British have a reputation for ..................British colleges and universities. * U-12 L-1: Shaheed Dr. Shamsuzzoha is .................breathed his last at 4 p.m. * U-12 L-3: Rabindranath, the fourteenth child .................qualifications of distinction. * U-12 L-4: Hamidur Rahman was the man who .................admiration and pride. U-12 L-6: Stephen Hawking was born .................his physical well-being. * U-13 L-3: In Bangladesh the retirement age for ...........going to grow old one day? U-13 L-7: Zayed saw him everyday. A little .................a square meal like this everyday. If only…. U-14 L-1: Literacy as a skill was first .................skills within a particular culture. U-14 L-3: One very conspicuous change in ...............twice over in order to survive. U-15 L-2: Education is one of the basic needs .................for social development. U-15 L-3: Working opportunities for women .................created by the ILO project. U-15 L-6: UNICEF stood originally for .................rehabilitation programmes in Bangladesh. U-16 L-1: The Sangsad Bhaban .................poor country like Bangladesh. U-16 L-2: The Jamuna Multi-purpose Bridge ...............two parts of the country. U-16 L-3: It has been over three hundred years .................on moonlit night. U-16 L-5: The 4,607-mile long Trans-Siberian .................of European Russia. U-16 L-6: Manhattan, the commercial centre of New York, .................symbol of New York. U-16 L-7: An underground is an electrically .............systems in other cities too. U-17 L-6: Electronic mail, popularly known as ‘e-mail’ .................for important purposes. U-18 L-2: Though a small country, Bangladesh .................21-member international committee. U-18 L-5: The Iron Bridge across England’s ..........as a World Heritage Site. U-20 L-2: An efficient banking system, .................in Bangladesh and in other countries. U-20 L-3: Ismail Hossain is an affluent man .................recognition for his outstanding success.” U-21 L-1: ‘Globalisation’ has become a buzzword .......................better place to live in. U-21 L-2: Capitalism developed in the European .................allow this to happen? U-21 L-3: Globalisation is now largely based on .................makes possible. * U-21 L-4: Sports are a popular form of entertainment .................big way to this. U-21 L-5: Although globalisation is mainly connected .................cultural identity. U-21 L-6: The process of globalisation obviously requires .................of the language. U-22 L-2: Scientists have always wondered if there ..................to Earth by these probes. U-22 L-4: Scientists have been experimenting with .................Russians in 1971. U-22 L-5: A ‘Geostationary’ orbit moves in a ............magnetic and electrical fields. U-23 L-1: The last century is over, but it will .............positive human achievement. U-23 L-3: Feeding the ever growing population .................firms and institutions. U-24 L-4: Gender discrimination in Bangladesh begins .....own individual life.