ইমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৬
ইসলাম ও নৈতিকশিক্ষা মুহাম্মদ মিজানুর রহমান সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর। প্রথম অধ্যায় আকাইদ-বিশ্বাস সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন:ইমান শব্দের অর্থ কী? উত্তর:ইমান একটি আরবি শব্দ। ইমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস। ইসলামি পরিভাষায় মহানবি (স) আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয়কে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা ,মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী কাজ করাকে ইমান বলে। সহজ কথায় বলা যায় আল্লাহর অস্থিত্বকে স্বীকার করা , আল্লাহ সবকিছু দেখেন,শোনেন,সবকিছুর খবর রাখেন একথা মানা , আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ মেনে চলা এবং কবর, কেয়ামত,হাশর,মিজান, জান্নাত ও জাহান্নমের প্রতি বিশ্বাস থাকার নামই হলো ইমান। প্রশ্ন:আখিরাত মানে কী? উত্তর: আখিরাত আরবি শব্দ। আখিরাত মানে পরকাল। পৃথিবীতে কোনোকিছুই অমর নয়। যার জন্ম আছে তার মৃত্যুও আছে। কিন্তু মৃত্যুতেই সবকিছু শেষ হয় না। মৃত্যুর পরও এক জগত্ আছে। ইসলামি শরিয়তের পরিভাষায় মৃত্যুর পরবর্তী জগতকে বলা হয় আখিরাত । প্রশ্ন:সারা বিশ্বের পালনকর্তা কে? উত্তর: সারা বিশ্বের পালনকর্তা একমাত্র আল্লাহ তা’আলা। অসংখ্য তাঁর অনুগ্রহ । তারঁ নিয়ামত গণনা করে শেষ করা যায় না। তিনি যেমন আমাদের খাদ্য, পানি,আলো ও বাতাস দিয়ে লালন পালন করেন , ঠিক তেমনি গাছপালা,পশুপাখি,জীবজন্তুকেও লালন পালন করেন । তিনি সারা বিশ্ব লালন পালন করছেন। তিনিই নিখিল বিশ্বের পালনকর্তা। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে ‘সব প্রশংসা একমাত্র আল্লাহর যিনি সারা বিশ্বের পালনকর্তা।’ রচনামুলক প্রশ্নোত্তর প্রশ্ন: আল্ল¬াহ ক্ষমাশীল তা বুঝিয়ে লিখ। উত্তর: আল্ল¬াহু গাফুরুন অর্থ আল্ল¬াহ ক্ষমাশীল। কোনো ব্যক্তি যখন তার পাপ কাজের জন্য অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে পাপ কাজ না করার সংকল্প করে, পূর্বের সব অন্যায় ও ভুল বুঝতে পেরে তার ভুল স্বীকার করে, তখন তার মনে অনুশোচনা হয়, দু:খ হয়, এ অবস্থায় সে যদি আল্লাহর দরবারে ক্ষমা চায় এবং অনুতাপে চোখের পানি ফেলে কাদেঁ, তখন আল্ল¬াহ তাকে নিজ গুণে মাফ করে দেন। এই মাফ করাকে ক্ষমা বলে। মানুষ জীবন চলার পথে অনেক সময় আল্লাহর হুকুম অমান্য করে শয়তানের প্ররোচনায় এবং কু প্রবৃত্তির তাড়নায় অন্যায় ও পাপ কাজে লিপ্ত হয়। মানুষ যদি পাহাড়সম অন্যায় করেও নিজ অন্যায় কাজের জন্য অনুতপ্ত হয়ে আল্ল¬াহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। ক্ষমা করা, মাফ করা আল্ল¬াহর অন্যতম গুণ। আল্ল¬াহ ক্ষমাশীল ও সর্ম্পকে সূরা মায়িদার ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্ল¬াহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’