বাংলা
মো:জাহাঙ্গীর আলম, শিক্ষক
ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ,ঢাকা
বাঙালির বাংলা
কাজী নজরুল ইসলাম
জ্ঞানমূলক প্রশ্ন
৪১। বাংলার মাটিতে কী ফলে?
উ: নিত্য সোনা ফলে
৪২। দিব্যশক্তি কী?
উ: ঐশীশক্তি বা ঐশ্বরিক শক্তি
৪৩। প্রত্যেক মানুষের ভেতর কোন তিনটি শক্তি বিদ্যমান?
উ: সত্ত্ব, রজঃ, তম
৪৪। সত্ত্বগুণের প্রধান শত্রু কে?
উ: তমগুণ
৪৫। ‘দৈবশক্তির লীলানিকেতন’ কাকে বলা হয়েছে?
উ: হিমালয়কে
৪৬। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে লেখক কোন বিষয়টি স্মরণ করেছেন?
উ: জাতির সোনালি অতীত
৪৭। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উ: ১৮৯৯ সালে
৪৮। বাংলা কত সালে কাজী নজরুল ইসলামের জন্ম?
উ: ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ
৪৯। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যবরণ করেন?
উ: ১৯৭৬ সালে
৫০।‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উ: বিজলী পত্রিকায়
৫১। কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন?
উ: ঢাকায়
৫২। দহন ও দাহন শব্দদ্বয়ের অর্থ কী?
উ: অগ্নি ও পোড়ানো
৫৩। স্বর্ণরেণু অর্থ কী?
উ: সোনার কণা
৫৪। ‘পীঠস্থান’ অর্থ কী?
উ: পবিত্রস্থান
৫৫। রামাদের গামাদের বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
উ: বাইরে থেকে আগত জাতি
৫৬। প্রহারেনু ধনঞ্জয় বলতে কী বোঝানো হয়েছে?
উ: প্রহার দ্বারা শাসন
৫৭ ‘বাঙালির বাংলা’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উ: নবযুগ পত্রিকায়
৫৮। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়?
উ: ১৩৪৯ বঙ্গাব্দের ৩রা বৈশাখ
৫৯। যৌবনকে নিত্য তেজ-প্রদীপ্ত করে রাখে কে?
উ: প্রবল ক্ষাত্রশক্তি
৬০। কোথায় নিত্য সোনা ফলে?
উ: বাংলার উর্বর মাটিতে
