স্টাডি সার্কেলের প্রশ্ন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৬
স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ০৪ ফেব্রুয়ারি সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘কবি কালিদাস’র জীবনালোকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেয়া হলো। তোমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এবং anushilon.ittefaq10 @gmail.com-ই-মেইল অথবা অনুশীলন, দৈনিক ইত্তেফাক ৪০ কাওরান বাজার, ঢাকা এই ঠিকানায় পাঠিয়ে দাও আগামী রবিবারের মধ্যে। প্রশ্নপত্রটি তৈরি করেছেন চন্দন বর্ম্মণ ১.কবি কালিদাস’র সম্পর্কে কী জানো। ২. তিনি কোন রাজার সভাকবি ছিলেন বলে বিশেষজ্ঞদের ধারণা? ৩.তাঁর বেশ কিছু রচনার নাম লেখ? ৪.তাঁর ‘দ্বাত্রিংশত্ পুত্তলিকা’ গ্রন্থটি বাংলায় বহুল আলোচিত না হলেও এই রচনাটি বেশ তাত্পর্যপূর্ণ । এখানে কতটি পুতুলের শাপ থেকে মুক্তির কথা আছে? ৫.কর্মজীবনে তিনি কি ছিলেন? ৬. বত্রিশটি পুতুলের মাধ্যমে আমরা মহাকবি কালিদাসের যেসব স্মরণযোগ্য উচ্চারণ পাই, সেগুলো ৫টি উচ্চারণ উল্লেখ করো?