পরীর ডানায়

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৯
মেঘের নায়ে ঘুরে বেড়াই সুদূর চাঁদের দেশে, চাঁদের বুড়ি চুমকুড়ি দেয় দারুণ ভালোবেসে। মেরু থেকে যাই মেরুতে পরীর ডানায় চড়ে, ঢেউয়ের তালে দুলি আবার নৌকারই হাল ধরে। প্রজাপতির পাখায় আঁকি খেয়াল-খুশির ছবি, ছবির ভেতর মিষ্টি হাসে ঠাকুর বাড়ির রবি। এসব ছিলো স্বপ্নের দেখা যখন গভীর ঘুমে— ঘুম পালানো লক্ষ্মীমায়ের আদরমাখা চুমে।