গীত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২০
পড়ছে রে খু’ব শীত যাচ্ছে কেঁপে দালান কোঠার ভীত। কাঁপছে আরো আকাশ, মাটি বনের সকল গাছ জলের ভেতর মাছ। কাঁপছে শীতে পূর্ণিমা চাঁদ কাঁপছে নদীর বাঁধ কাঁপছে সুরুজ দিনের বেলা শীত পেতেছে ফাঁদ। ফাঁদ পেতেছে ফাঁদ পেতেছে ফাঁদ পেতেছে শীত গাও সকলে প্রাণের সুখে গাও গরমের গীত।