বেসরকারি গণমাধ্যম উন্নয়ন সংস্থা ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র ‘সিটিজেন্স ভয়েস ফর ইমপ্রুভড লোকাল পাবলিক সার্ভিসেস’ প্রকল্পের আওতায় ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর সহায়তায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের লাইব্রেরিতে একটি স্থানীয় সরকার ই-কর্নারের উদ্বোধন করা হয়। কর্নারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পিআইবির মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস, এমএমসি’র প্রকল্প পরিচালক নিকোলাস বিশ্বাস ও এমএমসি’র যোগাযোগ কর্মকর্তা আব্দুল্লাহ হাসান। কর্নারটিতে দুটি অত্যাধুনিক কম্পিউটার সংযুক্ত করা হয়, যাতে করে প্রেস ইনিস্টিটিউটে আগত প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা সহজে স্থানীয় সরকার সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ ও গবেষণা করতে পারে। কম্পিউটার দুটিতে থাকছে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ।
