অনলাইনে ভালোবাসার অনুভূতি লিখে ভালোবাসার মানুষকে চমকে দেওয়ার সুযোগ দিচ্ছে আইসিটি নিউজ। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তারা আয়োজন করেছে ‘অনলাইন ভালবাসা’। সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে নিজের অনুভূতির কথা লিখে জিতে নিতে পারবেন ল্যাপটপ, স্মার্টফোন, মোবাইল ফোন এবং পেনড্রাইভসহ আরও আকর্ষণীয় পুরস্কার। তবে পুরস্কারটি পাবেন আপনার প্রিয়জন। অংশগ্রহণের শেষ সময় ১০ ফেব্রুয়ারি। লেখা পাঠানোর ঠিকানা [email protected]। বিস্তারিত জানতেওয়েব: www.dailyictnews.com।
