++ প্রেমিক :দেখুন আমি কিন্তু আপনার মেয়ের জীবন বাঁচাতে এসেছি।
প্রেমিকার বাবা :এর মানে কী?
প্রেমিক :এর মানে হলো-আপনার মেয়ে বলেছে আমাকে না পেলে সে বাঁচবে না। আর তাকে বাঁচাতেই...
++ পল্টু :কি রে তোর মন খারাপ যে!
বিল্টু :হ্যাঁ, গত সপ্তাহে যে রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম
কর্তৃপক্ষ সেটা বাতিল করেছে?
পল্টু :সে কী! কেন?
বিল্টু :ওরা বলছে আমার লেখাটা না কি নকল!
পল্টু :কী বলিস? তা কী নিয়ে ছিল লেখাটা।
বিল্টু :বিষয়টা ছিল ‘নকল প্রতিরোধে আমাদের করণীয়’।
++ হাইওয়েতে প্রায় একশ মাইল বেগে মোটরসাইকেল চালাতে দেখে এক যুবককে হাতের ইশারায় থামার নির্দেশ দিলেন ট্রাফিক সার্জেন্ট-
যুবক :আমি কী খুব জোরে মোটরসাইকেল চালাচ্ছিলাম না কি?
ট্রাফিক সার্জেন্ট :না, আসলে আপনি খুব নিচে দিয়ে উড়ে যাচ্ছিলেন!
