সাভার-আশুলিয়ায় নদী দূষণ

৫ কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৭
সোমবার সাভার ও আশুলিয়া এলাকায় পরিবেশ দূষণকারী ৫ টি শিল্প কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭৬ লাখ ৬৪ হাজার ৬৪০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর। শিল্প কারখানাগুলো হলো- আল মুসলিম ওয়াশিং লিমিটেড, আনলিমা টেক্সাইল মিলস লিমিটেড, সুরমা গার্মেন্টস লিমিটেড (ডাইং ও নিটিং), পার্লস অ্যান্ড পাউচ লিমিটেড ও লন্ড্রী ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এ সকল শিল্প কারখানা থেকে দূষিত বর্জ্য পানি প্রবাহিত হয়ে পার্শ্ববর্তী বংশী ও তুরাগ নদী দূষণ করে আসছিল। গত রবিবার পরিবেশ অধিদপ্তরের একটি এনফোর্সমেন্ট টিম এক ঝটিকা অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী এ সকল শিল্প কারখানার দূষণের ঘটনা উদ্ঘাটন করে। প্রতিষ্ঠানসমূহের ২টির ইটিপি নেই এবং বাকি ৩টির ইটিপি থাকলেও তা ত্রুটিপূর্ণ ছিল।