৪শ’ জবাই করা পাখিসহ শিকারি গ্রেফতার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৭
সোমবার সকালে বন বিভাগের সদস্যরা রূপসা উপজেলার সিংহেরচর গ্রাম থেকে ৩৯০টি জবাই করা চ্যাগা পাখিসহ আবু জাফর (৩৯) নামে এক পাখি শিকারীকে গ্রেফতার করেছে । এ সময় তার কাছ থেকে প্রায় ৩০ কেজি পাখির মাংস উদ্ধার করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ জানান, রূপসা উপজেলার তালিমপুর ঘাট থেকে জবাই করা পাখির মাংস পরিবহনের সময় আবু জাফরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, পাখিগুলো একই এলাকার পাখি শিকারী ইসমাইল, জসিম ও খবির তেরখাদা উপজেলার ভুতিয়ার বিল থেকে জাল ও ফাঁদ দিয়ে ধরেছে। উদ্ধার করা পাখির মাংস ধ্বংস করা হয়েছে।