প্রযুক্তি ব্যক্তিত্ব

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
অ্যালান ট্যুরিং বিখ্যাত ব্রিটিশ গণিতবিদ, যুক্তিবিদ, ক্রিপ্টোগ্রাফার এবং আধুনিক কম্পিউটিং-এর অন্যতম জনক অ্যালান ম্যাথসন ট্যুরিং। তিনিই প্রথম ব্যক্তিত্ব যিনি যন্ত্রের চিন্তাক্ষমতার কথা বলেছেন। তার উদ্ভাবিত ট্যুরিং টেস্ট এবং ট্যুরিং মেশিনের সাহায্যে তিনি অ্যালগরিদমের আধুনিক ধারণাকে কয়েক যুগ এগিয়ে নিয়ে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর বিভিন্ন সাইফার (কোডিং) ডিকোডিং এ তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি বৃটেনের ন্যাশনাল ফিজিক্স ল্যাবরেটরিতে ইলেকট্রনিক প্রোগ্রামেবল ডিজিটাল কম্পিউটার ডিজাইন করেন এবং এ ধরনের একটি যন্ত্র তৈরি করেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে। তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি নানান পুরস্কার লাভ করেন। তার সম্মানেই চালু হয় কম্পিউটিং জগতের নোবেল খ্যাত ট্যুরিং অ্যাওয়ার্ড। উইএমআইএসটি এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে তার নামে অ্যালান ট্যুরিং ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। ক্ষনজন্মা এই প্রতিভা মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।