প্রধানমন্ত্রী পদ্মা সেতুর প্যাকেজ ঘোষণা করবেন ২ মার্চ : যোগাযোগমন্ত্রী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ মার্চ পদ্মা সেতু নির্মাণের প্যাকেজ ঘোষণা করবেন। গতকাল মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা-বিষয়ক সভায় বক্তৃতাকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ২ মার্চ জাজিরা কন্সট্রাকশন ইয়ার্ডে দুই কিলোমিটার দীর্ঘ পদ্মা-তীর রক্ষার কাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে এ কাজ ছয় মাসে সম্পন্ন হবে বলে মন্ত্রী জানান। সভায় সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, বিআরটিএ’র চেয়ারম্যান আইয়ুবুর রহমান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।