মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দির জামালদি গ্রামে ট্রান্সফরমার চোরের হামলায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম খান নিহত হওয়ার ঘটনায় সোমবার মধ্যরাতে ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
গজারিয়া থানার ওসি জানান, ডিবির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইসহাক বাদী হয়ে সোমবার এ মামলাটি করেছেন। সংঘর্ষের সময় ডিবির গুলিতে আহত আব্দুল মতিন শিপনসহ অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে দুর্বৃত্তদের অপর সদস্যদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রবিবার ভোর রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার চোরের সাথে ডিবি পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় ডিবির এসআই শরিফুল ইসলাম খান আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল মতিন শিপনকে গ্রেফতার করে।
