চট্টগ্রামে ফজলুস সোবহান চৌধুরীর দাফন সম্পন্ন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২০
চট্টগ্রামে বিশিষ্ট সমাজসেবক ফজলুস সোবহান চৌধুরীকে দ্বিতীয় দফায় নামাজে জানাজা শেষে গতকাল মঙ্গলবার রাউজান উপজেলার গহিরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রথম জানাজা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে বাদ আছর অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বাদ মাগরিব রাউজান গহিরা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। তিনি রবিবার সকালে নগরীর প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেন। মরহুম ফজলুস সোবহান চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার মরহুম ফজলুল কাদের চৌধুরীর ছোট ভাই ও বর্তমানে কারারুদ্ধ বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর চাচা।