রফিকুল কাদের
আজ চট্টগ্রামের অবিভক্ত সাতকানিয়া লোহাগাড়ার মুক্তিযোদ্ধার সংগঠক ও মুক্তিযোদ্ধার প্রশিক্ষক রফিকুল কাদেরের ৩৫-তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের সাতকানিয়া উপজেলা সদরের সতিপাড়ার বাসভবনে খতমে কোরআন ও মিলাদ মাহফিল এবং বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসএফ সোবহান
আজ মরহুম বিচারপতি কে.এম সোবহানের স্ত্রী মিসেস এস.এফ সোবহানের প্রথম মৃত্যুবার্ষিকী। পরিবারের পক্ষ থেকে সবাইকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
