একটি নির্দিষ্ট শক্তি নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে :নওয়াজ শরীফ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪১
পাকিস্তান মুসলিম লীগের (এন) প্রধান নওয়াজ শরীফ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বিলম্ব করতে ষড়যন্ত্র করছে একটি নির্দিষ্ট শক্তি। আর এটা নাগরিকদের জাতীয় স্বার্থের বিরোধী। খবর ডন এর। গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় সাংবাদিকদের বলেন, তার দল নির্বাচন বিলম্বকে সমর্থন করেনা। শিডিউল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে উল্লেখ করে নওয়াজ বলেন, প্রবাসে পাকিস্তানি নাগরিকদের নির্বাচনে ভোট দেয়ার অনুমতি দেয়া এবং এ সম্পর্কিত একটি আইন প্রণয়ন করা উচিত। সমপ্রতি প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা রাজা রাব্বানিও নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ আনেন।