যশোর শহরের রেলস্টেশন এলাকাস্থ গাড়োয়ান পট্টিতে সন্ত্রাসীরা গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশের ওপর বোমা হামলা চালিয়েছে। পুলিশের কাছ থেকে আটক চিহ্নিত সন্ত্রাসী নজরুল ইসলাম নজুকে (২৫) ছাড়িয়ে নিতে তারা এ হামলা চালায়।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান বলেন, ‘সন্ত্রাসী নজু এবং তার সঙ্গীরা গত সোমবার রাত ৯টার দিকে রেলস্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেয়। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে নজুকে আটক করে। নজুকে আটকের পর তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। নজু চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র বোমাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অর্ধ ডজন মামলা রয়েছে।’
