জামায়াতের ডাকা হরতালের কারণে আজ বুধবার অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের ডিগ্রি পাস এবং সার্টিফিকেট কোর্সের গণিত/উচ্চাঙ্গ সংগীত/গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল আজ। অনিবার্য কারণ উল্লেখ করে এ সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত এ পরীক্ষাগুলো আগামী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারে।
