মে দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক ও জনপথ মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়ন এবং সড়ক ও জনপথ যান্ত্রিক উইং এমআর এমপ্লয়িজ সমিতি তেজগাঁও শিল্প এলাকায় র্যালি করেছে।
বুধবার সকালে তেজগাঁও শিল্প এলাকায় র্যালি করেন তারা। র্যালিতে সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. আবদুল লতিফ হাওলাদার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, আবুল বাতেন ভূইয়া, আবুল কাশেম, আব্দুল মালেক ভূইয়া, মাসুদুর রহমান, মোশারফ হোসেন এবং আবুদর রবসহ অনেকে। সংগঠনের নেতারা তাদের বক্তব্যে শ্রমজীবী মানুষের উপযুক্ত মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবি জানান।
ইত্তেফাক/এএম
