বিভিন্ন সেক্টরে বিশেষায়িত বিষয়ের উপর প্রশিক্ষণ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের উপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীভুক্ত ৬ মাস মেয়াদী বেসিক ট্রেড কোর্সসমূহে জানুয়ারি ’১৩ সেশনে সীমিতসংখ্যক আসনে ভর্তি চলছে। কোর্সের মধ্যে রয়েছে অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া, হার্ডওয়ার ও নেটওয়ার্কিং, অটোক্যাড, ইন্টেরিয়র ডিজাইন ও মোবাইল ফোন সার্ভিসিং। ০১৭১৩৪৯৩২৬৭, ০১৭১৩৪৯৩২৩৩ নম্বরে ফোন করে এসব কোর্স সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন। এই কোর্স গুলোর সিলেবাস প্রনয়ন, পরীক্ষা নিয়ন্ত্রন ও সার্টিফিকেট প্রদান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের তত্ত্বাবধানে কোর্সগুলি পরিচালিত হয়ে থাকে। এ ছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টালের মাধ্যমে চাকরির সহায়তা ও ইন্টার্নশিপের ব্যবস্থা। রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। যোগাযোগ :দীপ্তি, ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কায়ার), ঢাকা।