এভিয়েশন বিষয়ের মধ্যে রয়েছে অনেকগুলো খাতের সম্পৃক্ততা। এর মধ্যে ট্রাভেল ট্যুরিজম, এয়ারলাইন্স, টিকেটিং অন্যতম। বংলাদেশে বর্তমানে ৩০টি’র বেশি বিদেশি এয়ারলাইন্স অপারেট করছে এবং এসব এয়ারলাইন্সের এ দেশের অফিসগুলোতে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োগ দিচ্ছে শুধু বাংলাদেশিদের। এ ছাড়া রয়েছে অনেকগুলো দেশি এয়ারলাইন্স কোম্পানি। একইসাথে রাজধানী ঢাকাসহ পুরো বাংলাদেশ জুড়ে রয়েছে কয়েক হাজার ট্রাভেল এজেন্সি, যেখানে সহজেই কর্মক্ষেত্র হতে পার এদের। অন্যদিকে এভিয়েশনের ডিগ্রি নিয়ে পুরো বিশ্বজুড়ে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে শিক্ষা ব্যয় যথেষ্ট কম এবং ডিগ্রি অর্জন করার পর শিক্ষার্থীদের সাধারণত বেকার বসে থাকতে হয় না এবং কর্মক্ষেত্রে ক্ষেত্রে চমত্কার বেতন কাঠামো হয়ে থাকে। এসএসসি/এইচএসসি করা শিক্ষার্থীরা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করে দেশ-বিদেশে উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ পেতে পারে। এসব ক্ষেত্রে পড়ালেখার ধরণ অনেক সুবিধাজনক, যেখানে পরীক্ষার বাড়তি প্রেশার নেই। অ্যাসাইনমেন্টনির্ভর শিক্ষা কার্যক্রম থেকে সহজেই শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করতে পারে।
এসএসসি’র পর এভিয়েশন সংশ্লিষ্ট বেশকিছু ডিপ্লোমা কোর্স রয়েছে। এ ছাড়া আছে ফিবার আওতাভুক্ত এভিয়েশন ম্যানেজমেন্টের উপর এমবিএ, বিবিএ, এডেক্সেল-এর আওতাভুক্ত অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে এনডি/এইচএনডি, বিজনেস অ্যাকাউন্টিং, এভিয়েশন অপারেশন এবং কারিগরি বোর্ডের আওতায় শর্ট কোর্স কেবিন ক্রু, এয়ার হোস্টেজ, ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড টিকেটিং প্রভৃতি। ৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৩-৫ নম্বরে ফোন করে এসব কোর্স সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জেনে নিতে পারবেন।
এভিয়েশন সেক্টরে চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতার সাথে কিছু বাড়তি যোগ্যতা থাকতে হয়। যেমন, বডি ল্যাংগুয়েজ, বাচনভঙ্গী, ধৈর্য ক্ষমতা, বুদ্বিমত্তা প্রভৃতি। বাংলাদেশে শিক্ষা প্রদানকারী অন্যতম এভিয়েশন কলেজ ক্যাটেক। এখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা যায়। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাওয়ার, মেকানিক্যাল ইত্যাদি পড়েও ইচ্ছা করলে এই বিষয়ে পড়া যায়। শুধু তাই নয়, এখান থেকে স্বল্পমেয়াদি ডিপ্লোমা শেষ করে বিদেশে গিয়ে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত অনেক স্বনামধন্য ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হয়ে বিইজি ইন অ্যারোস্পেসের সার্টিফিকেট অর্জন করতে পারে। অন্যদিকে বিটেক থেকে স্বল্পমেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করে পড়ালেখা করা যায়। ক্যাটেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স, হায়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন এয়ারক্রাফট ম্যানটেইনেন্স ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট, ট্রাভেল ট্যুরিজ্যম টিকেটিং। এয়ারহোস্টেস কেবিন ক্রু প্রভৃতির সীট সংখ্যা ত্রিশ জন। ক্যাটেক বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদিত এভিয়েশন কলেজ। যোগাযোগ :সেক্টর-১১, রোড-২, বাড়ী-১৪, উত্তরা, ঢাকা।
