প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লিগ পর্বে গতকাল বুধবার জয় পেয়েছে বাংলাদেশ বয়েজ ও ম্যাগনাম ক্রিকেটার্স। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে বাংলাদেশ বয়েজ ২০০ রান তোলে। জবাবে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ১৮৪ রানে অলআউট হয়ে যায়। ফলে বাংলাদেশ বয়েজ জয় পায় ১৬ রানে। দিনের অন্য ম্যাচে সিটি ক্লাব মাঠে সিটি ক্লাব ১১৮ রানে অলআউট হয়। জবাবে ম্যাগনাম ক্রিকেটার্স ৮ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
