কুতুববাগ দরবার শরীফে ওরস

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
কুতুববাগ দরবার শরীফের দুই দিনব্যাপী পবিত্র ওরস ও বিশ্ব জাকের ইজতেমা আজ বৃহস্পতিবার থেকে ফার্মগেটস্থ আনোয়ারা উদ্যানে শুরু হচ্ছে। আজ সকাল থেকে জিকির-আসকার, মোরাকাবা মোশাহাদা, ওয়াজ নছিহত, মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে। চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। আগামীকাল ওরস মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ শরিয়ত, তরিকত, হাকিকত ও মারিফত সম্পর্কে আলোচনা করবেন। বাদ জুমা বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনায় নসিহত ও মোনাজাত করবেন শাহসুফি আলহাজ্ব মাওলানা হযরত জাকির শাহ নকশবন্দী-মোজাদ্দেদী কুতুববাগী ক্বেবলাজান হুজুর।