রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৪
কুমিল্লার মনোহরগঞ্জে লত্সর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওয়াদুদ সরকার ময়মনসিংহের ত্রিশাল থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ওয়াদুদ সরকার (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।