সুন্দরবনে র্যাব-দস্যু বন্দুকযুদ্ধে ২ দুর্বৃত্ত নিহত, অস্ত্র উদ্ধার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৩
পূর্ব সুন্দরবনে র্যাব ও বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধে দস্যু শহিদুল ইসলাম ওরফে নটা শহিদ ও তার সহযোগী মুজিবুর রহমান নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শরণখোলা রেঞ্জের শ্যালারচরের কালামিয়ার ভারানী এলাকায় বন্দুকযুদ্ধ ঘটে। ঘটনাস্থলে দুই দস্যুর মৃতদেহ, ৬টি একনলা বন্দুক, ৫টি ওয়ান শ্যুটার, একটি পিস্তল, দুটি এয়ারগান, ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় দস্যুদের একটি আস্তানা ধ্বংস করা হয়েছে। নিহত শহিদুল ইসলাম ছিল তার বাহিনীর প্রধান। সে বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের মৃত দলিলউদ্দিন শেখের ছেলে। মুজিবুর রহমান বনদস্যু বাকী বিল্লাহ বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ বলে র্যাব-৮ দাবি করেছে।