ভারতের প্রেস কাউন্সিল পরিষদের চেয়ারম্যান বিচারপতি মারকান্ডে কাটজু বলেছেন, পাকিস্তান একটি ‘ভুয়া’ দেশ। ব্রিটিশরা ‘ভুয়া দ্বি-জাতি তত্ত্বের’ ভিত্তিতে কৃত্রিমভাবে দেশটি সৃষ্টি করেছিল। পাকিস্তান-ভারত বিভক্তি বেশি দিন স্থায়ী হবে না বলেও মন্তব্য করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘পাক-ভারত সংকটে উস্কানি:অঙ্গহানি না গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভায় বিচারপতি কাটজু বলেন, তিনি আশাবাদী আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে ভারত ও পাকিস্তান একত্রিত হবে এবং একটি শক্তিশালী, ধর্মনিরপেক্ষ ও আধুনিকমনা সরকার ক্ষমতায় আসবে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা ভারতীয় এক সৈন্যের শিরশ্ছেদ করার ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যম উত্তাপ ছড়ানোর ঘটনায় তিনি সমালোচনা করেন। কাটজু আরো বলেন, প্রথমত আমি বলতে চাই, পাকিস্তান কোনো দেশ নয়। এটি ভুয়া দেশ, হিন্দু-মুসলমান দু’টি আলাদা জাতি- এই ভুয়া দ্বি-জাতি তত্ত্বের ভিভিত্তে ব্রিটিশরা ভাগ কর-শাসন কর এই নীতির ভিত্তিতে কৃত্রিমভাবে দেশটি সৃষ্টি করেছে। পাকিস্তান কি? এটি আসলে পাঞ্চাব ও সিন্ধু যা ভারতের ?অংশ। দুই জাতির যুদ্ধ নিয়ে কথা বলা জাতীয়তাবিরোধী। যুদ্ধ খুবই ব্যয়বহুল এবং আমরা দরিদ্র। আমরা তিনটি যুদ্ধ করেছি কিন্তু যুদ্ধের কারণে জনগণের জীবনমান বেড়েছে কি, প্রশ্ন করেন কাটজু।
ভারতকে অতি পশ্চাত্পদ দেশ উল্লেখ করে কাটজু বলেন, ৯০ শতাংশ ভারতীয় বোকা। তারা গোত্রবাদী, সাম্পদ্রায়িক ও কুসংস্কারাচ্ছন্ন। ৮০ শতাংশ হিন্দু ও ৮০ শতাংশ মুসলমান সাম্প্রদায়িক- এটি সত্য এবং বাস্তবতা।
