দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:২১
আজ ২৬ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৬ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৮ ও ৪। শুভবার: শনি ও রবিবার। শুভরত্ন: নীলা ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি: আপনি চিন্তাশীল, সিরিয়াস ও স্বতন্ত্র সত্তার অধিকারী। আপনার জীবনে সুযোগ ও বাধা আসবে অপ্রত্যাশিতভাবে। নিতি আপনাকে অনেক দায়িত্ব দিতে পারে। আপনি গোপন শত্রুতার স্বীকার হতে পারেন। বৈষয়িক সাফল্যের চেয়ে মানসিক তৃপ্তি পাবেন বেশি। আর্থিক সাফল্য ও ক্ষমতা দুই-ই আসতে পারে আপনার, তবে এজন্য আপনাকে অনেক বড় মূল্য দিতে হতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী জুলভনি, জ্যাকলেমন, প্রেসিডেন্ট জাকির হোসেন, টুংকু আবদুর রহমান, গ্যারি কোলম্যান, মোহাম্মদ আজহার উদ্দীন, ঐন্দ্রিলা। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ পারিবারিক কোন সমস্যার সমাধান হবে। পারিবারিক প্রয়োজন ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ নিজের ক্ষমতার বাইরে কোন কিছু করা ঠিক হবে না। আজ কোন ঝুঁকি নেবেন না। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অতিথি অ্যাপায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ অনভিপ্রেত কোন সংবাদ পেতে পারেন। ফলে বিচলিত বোধ করবেন। আপনজন কারো অসুস্থতায় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। নিজের শরীর সম্পর্কে সতর্ক থাকুন। বিনোদন শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ যে কোন সমস্যায় দ্রুত সিদ্ধান্ত নিন। সময়মতো সিদ্ধান্ত নিতে পারলে কর্মে সাফল্য আশা করতে পারেন। জনসম্পৃক্ত পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। হারানো জনপ্রিয়তা খুঁজে পেতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অহেতুক কোন ঝুঁকি নেবেন না। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কর্মস্থলে কোন পরিবর্তন আসতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। ফলে ক্লান্তিবোধ করতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। রোমান্টিক যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ বিদেশে কর্মরত কারো বাড়ি ফেরার সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আজ কোন বিক্ষোভ বা সমাবেশে অংশ নেয়া ঠিক হবে না। কোন কারণে আঘাত পেতে পারেন। প্রাতিষ্ঠানিক ব্যাপারে পত্র যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ যৌথ উদ্যোগ সফল হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ যে কোন সমস্যায় মায়ের সহযোগিতা পাবেন। ব্যয় বৃদ্ধি পেলেও হতাশ হওয়ার কিছু নেই। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোন প্রকল্প হাতে নিতে পারেন। শরীরের প্রতি যত্ন নিন। রোমান্টিক যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কোন কারণে মন বিক্ষিপ্ত থাকবে। কাজে মন বসানো কঠিন হবে। বিশেষ কোন কাজে ব্যস্ততা বাড়বে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ জনহিতকর কাজে জড়িত হতে পারেন। অতিরিক্ত ব্যস্ততা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। মন ভালো থাকবে। কোন বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ব্যবসায়িক ক্ষেত্রে কারও উপর দায়িত্ব দিয়ে নির্ভর না করলে ভালো করবেন। কারো দ্বারা প্রতারিত হওয়ার আশংকা আছে। অপরের কোন বিষয়ে মাথা ঘামানো ঠিক হবে না। প্রবাসী আপনজনের কোন সংবাদ পেতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। চিন্তা-ভাবনা করে কাজ করুন। অন্যমনস্কতার জন্য কাজে ভুল করে বসতে পারেন। কারো আচরণে মনে কষ্ট পাবেন। ঘনিষ্ট কারো দ্বারা অশান্তি সৃষ্টি হতে পারে। নিঃসঙ্গতা ভালো লাগবে।