ভোমরা বন্দরে ১৮ দিন পর আমদানি রফতানি ফের শুরু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৩
ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে বশিরহাট মহাকুমা প্রশাসনের সফল আলোচনার মাধ্যমে ১৮ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হয়েছে। ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম জানান—গত মঙ্গলবার বশিরহাট মহাকুমা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভায় বিদ্যাধারী সেতুর ওপর দিয়ে ১০ চাকার ট্রাক চলাচল করতে অনুমতি দেয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ঘোজাডাঙ্গা বন্দর শ্রমিক ইউনিয়ন, ট্যাংক-লরি মালিক সমিতিসহ পাঁচটি শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।