মহিলা বিশ্বকাপ ক্রিকেটে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক ভারত ৬ উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। কটকে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে। নিদা দার দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া নাই আবিদি করেন ৫৮। ভারতের পক্ষে নগরাজন নিরঞ্জনা ৩৫ রানে ৩টি এবং ঝুলন গোস্বামী ১৭ বলে ২ উইকেট নেন। জবাবে খেলতে নেমে ভারতীয় অধিনায়ক মিথালি রাজের অপরাজিত ১০৩ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে ৪ ওভার হাতে রেখেই ১৯৫ রান করে ভারত। এছাড়া থিরুশ কামিনি ২৬ এবং রিমা মালহোত্রা ২৫ রানে অপরাজিত থাকেন।—বাসস
