ঠাকুরগাঁওয়ে ভাগিনার হাতে মামা খুন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
জমি নিয়ে সংঘর্ষে ভাগিনার হাতে মামা হেকমত আলী (৫৫) খুন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিত্সাধীন থাকা অবস্থায় হেকমত আলী মারা যায়। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে,ঠাকুরগাঁও সদর উপজেলার কশালগাঁও গ্রামে বুধবার দুপুরে জমি-জমা নিয়ে বিরোধ বাধে ওই গ্রামের হেকমত আলী ও তার ভাগিনা আব্দুলের সাথে। ঝগড়ার এক পর্যায়ে উভয় পরিবারের মাঝে সংঘ বাধে। এবং হেকমত আলী,আব্দুল, আলেকজান আহত হয়।