স্কুল দাবা শুরু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫২
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ার অডিটোরিয়ামে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা । বাংলাদেশ, ভারত ও নেপালসহ দুই শতাধিক স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করছে এবারের আসরে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্পোরেট এ্যাফেয়ার্সের সিনিয়র ম্যানেজার সাজিদ কবির দাবার উদ্বোধন করেন। তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এশিয়ান স্কুল অনূর্ধ্ব-৯ চ্যাম্পিয়ন মোহাম্মদ ফাহাদ রহমানসহ ১৭জন, ভারতের শুভ্রদীপ্ত দাস, নেপালের রাজ প্রজাপ্রতিসহ ৩৫জন, মেয়েদের বিভাগে তানজিনা আক্তার তানিসহ ১৫জন খেলোয়াড় জিতেছে। ছাত্রীদের গ্রুপে নাটোরের সুবা সুকন্যা নেপালের অঞ্জনা বোহাজুকে হারান। আজ দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা সকাল ১১টায় শুরু হবে।